প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মে ২০২৩ ২১:৩৪ পিএম
হবিগঞ্জের জেলা শিক্ষা অফিসার মো. রুহুল্লাহ। প্রবা ফটো
সিলেট বিভাগের সেরা জেলা শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের জেলা শিক্ষা অফিসার মো. রুহুল্লাহ। সোমবার (২৯ মে) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ বিভাগীয় পর্যায়ে তাকে সেরা হিসেবে নির্বাচিত করে।
বিভাগীয় সেরা হওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, করোনাকালীন সময়ে অনলাইনে ক্লাস চলমান রাখা, জেলায় ৩৪টি রেকর্ডিং স্টুডিও স্থাপন, মিড-ডে মিল সফলভাবে বাস্তবায়ন ও জেলায় শতাধিক আইসিটি ফর এডুকেশন অ্যাম্বাসেডর তৈরীতে বিশেষ ভূমিকা পালন করায় মো. রুহুল্লাকে সিলেট বিভাগের সেরা জেলা শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত করা হয়েছে।
এছাড়া জেলা শিক্ষা অফিসে দৃষ্টিনন্দন ছাদ বাগান তৈরীর পাশাপাশি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে ছাদ বাগান তৈরীতেও তার বিশেষ ভূমিকা রয়েছে। তিনি, সিলেটের শিক্ষা অফিসারদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনেও এগিয়ে রয়েছেন।