× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২২ ১৬:০৭ পিএম

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২ ১৬:৪৬ পিএম

কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

ঢাকার কেরানীগঞ্জে ইকুরিয়া এলাকায় বালুবাহী ট্রাকের ধাক্কায় নাঈম ইসলাম নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামা মো. ইয়াসিন বলেন, আমার ভাগিনা গ্রামের বাড়ি নোয়াখালীর করিমগঞ্জ থেকে মোটরসাইকেলে ঢাকায় বন্ধুদের সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসছিল। ইকুরিয়া হাইওয়ে এলাকায় বালুভর্তি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবার নাম মো. হোসেন মিয়া। তিন ভাই ও তিন বোনের মধ্যে সে সবার ছোট।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

প্রবা/আরএম/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা