× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেনাপোলে ২০টি সোনার বারসহ তিন পাসপোর্ট যাত্রী আটক

যশোর প্রতিবেদক

প্রকাশ : ২৯ মে ২০২৩ ১০:৪৪ এএম

আপডেট : ২৯ মে ২০২৩ ১১:৩৮ এএম

বেনাপোলে ২০টি সোনার বারসহ তিন পাসপোর্ট যাত্রী আটক

যশোরের বেনাপোলে ২০টি সোনার বারসহ তিন পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়েছে। সোমবার (২৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন থেকে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার সদস্যরা তাদের আটক করেন।

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা দপ্তরের উপপরিচালক শায়েখ আরেফিন জাহিদী বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার লাওয়াছড়া গ্রামের আহমেদ মোল্লার ছেলে রনি আহমেদ, শাহিদ মোল্লার ছেলে মহিউদ্দিন ও ফরিদপুরের নগরকান্দা উপজেলার বাণীসর্দি গ্রামের মোশারফ মিয়ার ছেলে হাবিব মিয়া।

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা দপ্তরের উপপরিচালক শায়েখ আরেফিন জাহিদী বলেন, ‘গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি তিনজন সোনা পাচারকারী সোনা নিয়ে ভারতে যাবেন। ফলে আগে থেকেই ইমিগ্রেশন কাস্টমসে গোয়েন্দাদের তৎপরতা বাড়ানো হয়। একপর্যায়ে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা সোনা থাকার বিষয়টি স্বীকার করেন। এ সময় তাদের দেহ তল্লাশি করে ২০টি সোনার বার উদ্ধার করা হয়; যার ওজন ২ কেজি ৩২০ গ্রাম। বাজারমূল্য প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা।’

আটকদের বিরুদ্ধে সোনা পাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশে হস্তান্তর করা হবে বলেও জানান এই কর্মকর্তা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা