× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুনামগঞ্জে ডাচবাংলা ব্যাংকে চুরি

ছয় লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ

সুনামগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৮ মে ২০২৩ ১৯:০৯ পিএম

টাকাসহ গ্রেপ্তার দুই ব্যক্তি। প্রবা ফটো

টাকাসহ গ্রেপ্তার দুই ব্যক্তি। প্রবা ফটো

সুনামগঞ্জ শহরতলির মঙ্গলকাটা বাজারের ডাচবাংলা এজেন্ট ব্যাংক থেকে চুরি হওয়া টাকার মধ্যে ৫ লাখ ৯৪ হাজার টাকাসহ দুই অভিযুক্তকে গত শনিবার মধ্যরাতে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৬ মে) রাতে এই চুরির ঘটনা ঘটে। ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ চুরির সাড়ে ৯ লাখ টাকার মধ্যে পাঁচ লাখ ৯৪ হাজার টাকা। আটক ব্যক্তিদের মধ্যে এজেন্ট ব্যাংকের এক স্টাফও রয়েছেন। 

ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের মঙ্গলকাটা শাখার পরিচালক মোহাম্মদ আলী জানান, ‘বৃহস্পতিবার অফিসের একজন স্টাফ ছুটিতে ছিলেন। দিন শেষে রাতে অন্য স্টাফ সোহেল মিয়া ক্যাশ বুঝিয়ে দেওয়ার সময় কৌশলে ৯ লাখ টাকা আরেক ড্রয়ারে সরিয়ে রাখেন। রাতে আলী আজগর নামের এক চোরকে সঙ্গে নিয়ে সোহেল তার কাছে থাকা চাবি দিয়ে অফিস খুলে একটি ল্যাপটপ, সিসি ক্যামেরার ডিবিআর নিয়ে যান। শনিবার সকালে এই বিষয়ে থানায় জিডি করা হয়।’

সুনামগঞ্জ সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন জানান, থানায় জিডি হওয়ার পর বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্তে নামে পুলিশ। রাত ১২টায় অভিযুক্ত সোহেল রানাকে তার নির্মাণাধীন বাড়ি থেকে এবং একই গ্রামের অন্য চোর আলী আজগরকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে চুরির পাঁচ লাখ ৯৪ হাজার টাকা ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা