× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের ধর্মঘট স্থগিত সোমবার

সুনামগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৮ মে ২০২৩ ১৯:০৭ পিএম

আপডেট : ২৮ মে ২০২৩ ১৯:১০ পিএম

সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের ধর্মঘট স্থগিত সোমবার

সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ডাকা সোমবারের (২৯ মে) পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। রবিবার (২৮ মে) বিকালে সংগঠনের নেতারা এই ঘোষণা দেন।

২০২২ সালের ২২ সেপ্টেম্বর দায়ের করা দ্রুত বিচার আইনের একটি মামলা প্রত্যাহার এবং আরেকটি মামলার আসামি গ্রেপ্তার ও অভিযোগপত্র দাখিলের দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছিল সুনামগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।

শনিবার (২৭ মে) সন্ধ্যায় এই বিষয়ে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট এবং পুলিশ সুপার এহসান শাহ্, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিন প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকে শ্রমিক নেতাদের মধ্যে সংগঠনের সভাপতি সুজাউল কবির, সাধারণ সম্পাদক নুরুল হক এবং কার্যকরী সভাপতি বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন।

রবিবার দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুটের সঙ্গে আরেক দফা বৈঠক করেন শ্রমিক নেতারা। পরে সেখানেই অনির্দিকালের পরিবহন ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন তারা।

ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক জানান, জেলা প্রশাসক ও জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে শ্রমিকদের দাবি মানার আশ্বাস পাওয়ায় অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট বলেন, শ্রমিক নেতাদের সঙ্গে দুই দফা বৈঠক শেষে পরিবহন ধর্মঘট স্থগিতের ঘোষণা এসেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা