× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্কুলছাত্রীকে উত্যক্তকারী যুবককে জেলে পাঠালেন আদালত

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২৮ মে ২০২৩ ১৮:৫১ পিএম

দণ্ডপ্রাপ্ত বেলাল হোসেন। প্রবা ফটো

দণ্ডপ্রাপ্ত বেলাল হোসেন। প্রবা ফটো

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় স্কুলছাত্রীকে উত্যক্ত করায় বেলাল হোসেন নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৮ মে)  দুপুরে এ সাজা দেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া।

দণ্ডপ্রাপ্ত বেলাল হোসেন কোম্পানীগঞ্জের সিরাজপুর ৬ নম্বর ওয়ার্ডের মো. খোরশেদ আলমের ছেলে।

ইউএনও মেজবা উল আলম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বসুরহাট বাজার দিয়ে চলাচলকারী এক স্কুলছাত্রীকে দীর্ঘ দিন উত্যক্ত করে আসছিলেন বেলাল। গতকাল মেয়েটি তার পরিবারকে জানায়। আজ সকালে আবারও বেলাল তাকে উত্যক্ত করে। তখন স্থানীয় দোকানদাররা মিলে বেলালকে আটক করে। তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে প্রমাণিত হওয়ায় যুবককে কারাদণ্ড দেওয়া হয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা