× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, বিএনপি নেতা কারাগারে

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২৮ মে ২০২৩ ১৮:৩৫ পিএম

আপডেট : ২৮ মে ২০২৩ ১৮:৪৭ পিএম

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, বিএনপি নেতা কারাগারে

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা আবদুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিবার (২৮ মে) বিকালে ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় তাকে জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠান।

শনিবার দিবাগত রাতে রাজধানীর একটি আবাসিক হোটেল থেকে তাকে আটক করে সেনবাগ থানা পুলিশ।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন।

আবদুর রহমান সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। এ ছাড়াও তিনি জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক পদেও দায়িত্বে রয়েছেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ছাতারপাইয়া বাজারে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সভায় দেওয়া আবদুর রহমানের বক্তব্যের একটি অংশ (১ মিনিট ৫৪ সেকেন্ড) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ছড়িয়ে পড়া ভিডিওতে তিনি প্রধানমন্ত্রীকে কটূক্তি করেছেন বলে অভিযোগ আনা হয়।

ওসি মো. ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, ’আবদুর রহমানকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।’

তিনি বলেন, ’এর আগে আবদুর রহমানের ছেলেসহ তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা