বরগুনা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মে ২০২৩ ২০:৫৯ পিএম
আপডেট : ২৭ মে ২০২৩ ২১:৪২ পিএম
ছবি : সংগৃহীত
বরগুনার বেতাগীতে বিষখালী নদীর পাড় থেকে অচেতন অবস্থায় এক নারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ মে) দুপুরে উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের বলইবুনিয়া এলাকার বিষখালী নদীর পাড় থেকে অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করে বেতাগী থানা পুলিশ।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
ওসি বলেন, দুপুরে বিষখালী নদীর তীর থেকে অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এখনও তার পরিচয় জানা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।