× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বছরে ২ হাজার কোটি টাকার খাজনা আদায় করা যাবে : ভূমিমন্ত্রী

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৭ মে ২০২৩ ১৯:৫৯ পিএম

আপডেট : ২৭ মে ২০২৩ ২১:০৩ পিএম

বছরে ২ হাজার কোটি টাকার খাজনা আদায় করা যাবে : ভূমিমন্ত্রী

খাজনা আদায় সম্পূর্ণ অনলাইন হওয়ার পর এক মাসে প্রায় ৩৫০ কোটি টাকা খাজনা আদায় হয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। তিনি বলেন, আমরা যেভাবে কাজ করে যাচ্ছি, আশা করছি বছরে ২ হাজার কোটি টাকা খাজনা আদায় করা যাবে। 

২০২০-২১ অর্থবছরে ম্যানুয়ালি পদ্ধতিতে খাজনা আদায় হয়েছিল প্রায় ৪৫০ কোটি টাকা, আর ২০২১-২২ অর্থ বছরে প্রায় ৬৪৯ কোটি টাকা। গত ১৪ এপ্রিল থেকে ম্যানুয়ালি জমির খাজনা আদায় বন্ধ করে দেওয়া হয়।

শনিবার (২৭ মে) সকালে বিভাগীয় কমিশনার কার্যালয় ও জেলা প্রশাসন চট্টগ্রামের আয়োজনে সপ্তাহব্যাপী ভূমিসেবা সপ্তাহের জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা জানান। 

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, ‘স্বাধীনতার প্রায় ৫২ বছর হতে চলছে। স্বাধীনতা পরবর্তী এবং আজ পর্যন্ত ব্যর্থতার পাশাপাশি আমাদের সফলতাও আছে। তবে জাতির পিতা বেঁচে থাকলে বাংলাদেশের এই রূপ অনেক আগেই দেখার কথা ছিল। অনেক পরিশ্রমের পর ভূমি মন্ত্রণালয়কে ইমেজ সংকটের জায়গা থেকে বের করে এনেছি। ভূমি উন্নয়ন কর, জমির নামজারিসহ সকল প্রকার ভূমিসেবা এখন অনলাইন করা হয়েছে। এক কথায় ভূমিসেবা এখন হাতের মুঠোয়।’

ভূমিমন্ত্রী আরও বলেন, ‘বিএনপির নেতৃত্বেই বাংলাদেশ পরপর দুবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। বিএনপির শাসনামলে বিশ্বে দেশকে লুটের দেশ হিসেবে পরিচিত করেছিল। তারা হাওয়া ভবন সৃষ্টি করেছিলেন। আমি জানি না এ বাংলার জনগণ কীভাবে উপকৃত হয়েছিল। তবে তারা বুঝতে পেরেছে এখন তাদের ক্ষমতায় আসা কঠিন হয়ে গেছে। কারণ দেশে আর একটা পদ্মা সেতু, টানেল কিংবা মেট্রোরেল তো হবে না। তারা জনগণকে কী বলবে?’

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মো. ফখরুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিটের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ ও মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ কে এম সরোয়ার কামাল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা