× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী শিশুসহ ১৮ রোহিঙ্গা উদ্ধার, আটক ৫ দালাল

কক্সবাজার অফিস

প্রকাশ : ২৭ মে ২০২৩ ১৬:৫৮ পিএম

আপডেট : ২৭ মে ২০২৩ ১৭:১১ পিএম

টেকনাফে মানব পাচারে জড়িত থাকার  অভিযোগে আটক পাঁচ দালাল।  প্রবা ফটো

টেকনাফে মানব পাচারে জড়িত থাকার অভিযোগে আটক পাঁচ দালাল। প্রবা ফটো

কক্সবাজারের টেকনাফের একটি বাড়িতে অভিযান চালিয়ে সাগরপথে অবৈধভাবে পাচারের জন্য জড়ো করা ১৮ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫ দাললকে আটক করা হয়েছে।

শনিবার (২৭ মে) বিষয়টি নিশ্চিত করেছেন, টেকনাফ থানার ওসি মো. আবদুল হালিম। তিনি জানান, আটক ৫ জনের বিরুদ্ধে মানবপাচার ও উদ্ধার হওয়া রোহিঙ্গাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা করে আদালতে হাজির করা হবে।

এর আগে শুক্রবার (২৬ মে) রাত সাড়ে ১১ টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার আমিন শরীফের বাড়িতে এ অভিযান চালানো হয়। আটক দালালচক্রের সদস্যরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের বড়ইতলী এলাকার দ্বীন ইসলাম, একই এলাকার মো. ইউনুছ, পৌরসভার নাইট্যংপাড়ার মো. জাহিদ, মো. জামাল ও আমিন শরীফের স্ত্রী হাজেরা খাতুন। 

উদ্ধার হওয়া ১৮ রোহিঙ্গার মধ্যে ৫ জন নারী, ৬ জন পুরুষ, ৭ জন শিশু। তারা সকলেই মিয়ানমারের মংডু শহরের আশেপাশের এলাকার বাসিন্দা। যাদের নাফনদী দিয়ে এনে জড়ো করা হয়েছে। 

ওসি আবদুল হালিম জানান, মিয়ানমার থেকে এই ১৮ রোহিঙ্গাকে বাংলাদেশের ৮ হাজার টাকার বিনিময়ে আনা হয়। এরপর হয়তো তাদের সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচার করা হতো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা