× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রাহ্মণবাড়িয়ায় পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারের গাড়িতে বাসের ধাক্কা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক

প্রকাশ : ২৬ মে ২০২৩ ১৭:১৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার কামার আব্বাস খোখার ও তার পরিবারকে বহনকারী প্রাইভেটকারকে একটি বাস ধাক্কা দিয়েছে। প্রবা ফটো

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার কামার আব্বাস খোখার ও তার পরিবারকে বহনকারী প্রাইভেটকারকে একটি বাস ধাক্কা দিয়েছে। প্রবা ফটো

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার কামার আব্বাস খোখার ও তার পরিবারকে বহনকারী প্রাইভেটকারকে একটি বাস ধাক্কা দিয়েছে। শুক্রবার (২৬ মে) বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রাইভেটকারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ডেপুটি হাইকমিশনার, তার স্ত্রী রেহেনা সারোয়ার খোখার, মেয়ে হুদা আব্বাস খোখার ও ছেলে মোহাম্মদ খোখার অক্ষত আছেন। এ ঘটনায় বাসচালক মো. সাইফুল ইসলামকে আটক করেছে পুলিশ।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার নিজে প্রাইভেটকার চালিয়ে পরিবার নিয়ে শ্রীমঙ্গল যাচ্ছিলেন। ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় দুরন্ত পরিবহন বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তবে গাড়ির কিছুটা ক্ষতি হলেও উনার এবং পরিবারের সদস্যদের কারো ক্ষতি হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা