× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভুট্টাক্ষেতে মিলল হাত বাঁধা নারীর মরদেহ

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৬ মে ২০২৩ ১৭:১৩ পিএম

আপডেট : ২৬ মে ২০২৩ ১৭:২৪ পিএম

ভুট্টাক্ষেতে মিলল হাত বাঁধা নারীর মরদেহ

জামালপুরের মাদারগঞ্জে ভুট্টাক্ষেত থেকে হাত বাঁধা অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার জোরখালী ইউনিয়নের ফুলজোড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহবুবুল হক প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানান, শুক্রবার দুপুরে জোরখালী ইউনিয়নের ফুলজোড় এলাকার একটি ভুট্টাক্ষেতে এক নারীর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

জামালপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ পরিদর্শক রকিবুজ্জামান তালুকদার বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যা। নিহতের পরিচয় পাওয়া যায়নি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হবে।’

ওসি মুহাম্মদ মাহবুবুল হক বলেন, ‘ভুট্টাক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় ও শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা