× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মসজিদে বিদ্যুৎপৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু

ভোলা প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৩ ২১:৪৮ পিএম

আপডেট : ২৫ মে ২০২৩ ২১:৫২ পিএম

সংগৃহীত ফটো

সংগৃহীত ফটো

ভোলার চরফ্যাশন উপজেলায় একটি মসজিদে বিদ্যুৎপৃষ্ট হয়ে মো. মফিউল্লাহ নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি ওই মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

বৃহস্পতিবার (২৫ মে) বেলা ৩টার দিকে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চর ফকিরা গ্রামের আলহাজ রুস্তম আলী হাওলাদার বাড়ির জামে মসজিদে এ ঘটনা ঘটে। মো. মফিউল্লাহ একই গ্রামের বাসিন্দা।

শশিভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, ওই মসজিদের নির্মাণকাজ চলছিল। বিকালে তিনি পানি তোলার জন্য মসজিদে প্রবেশ করে বৈদ্যুতিক মোটরপাম্প চালু করতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনি মারা যান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা