× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেকনাফে ১ কেজি ক্রিস্টাল মেথ জব্দ

কক্সবাজার অফিস

প্রকাশ : ২৫ মে ২০২৩ ১৭:৫১ পিএম

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ। প্রবা ফটো

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ। প্রবা ফটো

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে কারেন্ট জালভর্তি বস্তা থেকে ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বৃহস্পতিবার (২৫ মে) বিকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত দেড়টার দিকে কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন জালিয়াপাড়া ঝাউবন হতে একটি বস্তা কাঁধে এক ব্যক্তিকে বেড়িবাঁধে উঠতে দেখা যায়। ওই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা তাকে থামার সংকেত দেয়। 

এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে লোকটি বেড়িবাঁধের পাশে বস্তাটি ফেলে দৌঁড়ে ঝাউবনের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা বস্তাটি উদ্ধার করে বস্তাভর্তি কারেন্ট জালের মধ্যে লুকায়িত অবস্থায় ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করে। 

তিনি আরও বলেন, জব্দকৃত ক্রিস্টাল মেথ (আইস) পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা