× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশ অস্থিতিশীল করার জন্য একটি পক্ষ সব সময় কাজ করে : শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৩ ১৬:০৯ পিএম

আপডেট : ২৫ মে ২০২৩ ১৭:১১ পিএম

ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রবা ফটো

ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রবা ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সব ধর্মই শান্তির শিক্ষা দেয়। সবাই যেন সব ধর্মের মূল কথাগুলো পালন করে এবং এর অনুভবটা যেন নিজেদের মধ্যে রাখে। আমাদের ধর্মের মূলবাণী সবার মাঝে পৌঁছে দিতে হবে। সামনে জাতীয় সংসদ নির্বাচন। দেশ অস্থিতিশীল করার জন্য একটি পক্ষ সব সময় কাজ করে। তাই আমাদের সবাইকে সচেতন এবং অপচেষ্টাকারীদের বিরুদ্ধে সক্রিয় হতে হবে।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে ধর্ম মন্ত্রণালয়ের আয়োজনে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বাংলাদেশ একটি অসম্প্রদায়িক গণতান্ত্রিক দেশ। আমরা সব শ্রেণি-পেশা ও ধর্মের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখব। আমাদের দেশে সব ধর্মের মানুষ একত্রে বসবাস করার ঐতিহ্য রয়েছে। আমাদের সম্পর্ক বিনষ্ট করার জন্য কিছু কিছু মানুষ কাজ করে থাকে। তাদের থেকে সচেতন হতে হবে এবং তাদের প্রতিহত করতে হবে।’

চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান বলেন, ‘তথ্যপ্রযুক্তিতে দেশ অনেক দূর এগিয়ে গেছে। আমরা কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না। তাই আজকে সব ধর্মীয় লোকদের নিয়ে এই প্রশিক্ষণ। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। কাউকে ধর্মান্তরিত করতে জোর করা যাবে না। কাউকে উস্কানিমূলক কোনো কিছু করা যাবে না। সবকিছু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্রচার করতে পারবেন। কিন্তু আঘাত হানতে পারবেন না। আমাদের অদূরদর্শী কর্মকাণ্ডের কারণে যেন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। মানুষকে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো প্রকার বিভ্রান্ত করা যাবে না।’

স্বাগত বক্তব্য দেন চাঁদপুর ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক মো. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এএসএম মোসা, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ, চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রঞ্জিত রায় চৌধুরী।

চাঁদপুর জেলা ইমাম-মোয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান গাজীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা স্কাউটস্ সাধারণ সম্পাদক অজয় কুমার ভৌমিক, শহরের শাহী জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা আব্দুল্লা আল মামুন, খ্রিস্টান ধর্মের পক্ষে রসি বর্মণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুফতি সিরাজুল ইসলাম, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, জেলা পূজা উদযাপন কমিটির নেতা রাধা গোবিন্দ গোপ, তপন সরকার, গোপাল সাহা, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, বিনয় ভূষণ মজুমদার প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন বায়তুল আমিন জামে মসজিদের ইমাম মো. আবু বকর বিন ফারুক, গীতা পাঠ করেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সদর উপজেলার সাধারণ সম্পাদক বিমল চৌধুরী ও বাইবেল পাঠ করেন রীতা মাইকেল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা