× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লিচু বিক্রিতে প্রতারণার অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

বগুড়া অফিস

প্রকাশ : ২৫ মে ২০২৩ ১৫:৪০ পিএম

আপডেট : ২৫ মে ২০২৩ ১৫:৫৫ পিএম

লিচু বিক্রিতে প্রতারণার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রবা ফটো

লিচু বিক্রিতে প্রতারণার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রবা ফটো

বগুড়ায় লিচু বিক্রিতে প্রতারণার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১১টার দিকে শহরের সাতমাথা এলাকায় ফলের দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। 

তিনি বলেন, ঘটনাস্থলে ক্রেতাদের কাছে বিক্রিত লিচু ব্যবসায়ীর সামনে গণনা করা হয়। এতে প্রতি ১০০ লিচুতে ১৫/২০টি কম পাওয়া যায়, যা এক ধরনের প্রতারণা। ওই ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে জেলা পুলিশের একটি  দল সহযোগীতা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা