× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধামন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৩ ১৩:১৩ পিএম

আপডেট : ২৫ মে ২০২৩ ১৫:০৮ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বীর মুক্তিযোদ্ধারা। প্রবা ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বীর মুক্তিযোদ্ধারা। প্রবা ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বীর মুক্তিযোদ্ধারা। বৃহস্পতিবার (২৫ মে) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক বীর প্রতীক, সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ বীরবিক্রম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জাহাঙ্গীর তালুকদার প্রমুখ। 

গত শুক্রবার রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাই স্কুল মাঠে বিএনপির এক সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রীকে কবরে পাঠানোর হুমকি দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা