রাজশাহী অফিস
প্রকাশ : ২৫ মে ২০২৩ ১১:৪২ এএম
আপডেট : ২৫ মে ২০২৩ ১৪:০৯ পিএম
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবা ফটো
প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সন্ত্রাস দমন আইনে হওয়া মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পর নগরীর উপকণ্ঠের হরগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র এডিসি রফিকুল আলম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
১৯ মে রাজশাহীতে বিএনপির সমাবেশে প্রধানমন্ত্রীকে কবরে পাঠানোর বক্তব্য দিয়ে আলোচনায় আসেন চাঁদ। এ ঘটনায় রাজশাহীসহ দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা হয়।

চাঁদকে গ্রেপ্তারের ঘটনায় বৃহস্পতিবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলনের আয়োজন করেছে রাজশাহী মহানগর পুলিশ। এতে উপস্থিত থাকবেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আবদুল বাতেন।
বিএনপির এক সূত্র জানিয়েছেন, আদালতে আত্মসমর্পণের জন্য হরগ্রাম এলাকায় গিয়েছিলেন আবু সাঈদ চাঁদ।