× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডাকাতিয়া নদীতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৩ ২১:৩২ পিএম

আপডেট : ২৪ মে ২০২৩ ২১:৫২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চাঁদপুর শহরের রঘুনাথপুর এলাকায় ডাকাতিয়া নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। বুধবার (২৪ মে) দুপুর ১টার দিকে ওই এলাকার শাপলা ব্রিক ফিল্ডের উত্তর পাশ থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

সন্ধ্যায় প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছে চাঁদপুর নৌ থানার উপ পরিদর্শক (সেকেন্ড অফিসার) কামাল হোসেন।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, নদীতে ভাসমান মরদেহ দেখে তারা প্রথমে চাঁদপুর সদর মডেল থানাকে জানান। মডেল থানা থেকে ৯৯৯ এ ফোন দেয়ার জন্য বলা হলে লোকজন ৯৯৯ ফোন দেয়। পরে নৌ পুলিশ স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

নৌ থানার উপ-পরিদর্শক কামাল হোসেন বলেন, ‘আমরা কন্ট্রোল রুম থেকে মেসেজ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি। পরে থানায় এনে মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এখন পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় মিলেনি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা