× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কালবৈশাখী ঝড়ে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৩ ১৩:০৭ পিএম

আপডেট : ২৪ মে ২০২৩ ১৩:৪১ পিএম

কালবৈশাখীতে ক্ষতিগ্রস্ত একটি ঘর। প্রবা ফটো

কালবৈশাখীতে ক্ষতিগ্রস্ত একটি ঘর। প্রবা ফটো

কালবৈখাশীর আঘাতে সাতক্ষীরার আশাশুনিতে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আশাশুনি উপজেলার খাজরা, শ্রীউলা, প্রতাপনগরসহ বেশ কয়েকটি ইউনিয়নে ঘরবাড়ি, মাছের ঘেরের টংঘর ঝড়ে ভেঙে গেছে। গাছ পড়ে ১৫ ঘণ্টা ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার (২৩ মে) সন্ধ্যায় শুরু হয় কালবৈশাখী ঝড়। থেমে থেমে দমকা হাওয়া বয়ে গেছে প্রায় ছয় ঘণ্টা।

ঝড়ে ক্ষতিগ্রস্ত উপজেলার কাপসন্ডা গ্রামের মামুন সানা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ঘরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ দমকা হাওয়া এসে ঘরের চাল উড়িয়ে নিয়ে যায়। মাত্র আধাঘণ্টার ব্যবধানে আমরা নিঃস্ব হয়ে গেছি। রাত থেকে রান্না হয়নি, খেতেও পারিনি।’

 

আশাশুনির খাজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মফিজুর রহমান বলেন, ‘গতকাল সন্ধ্যা থেকে বিরতি দিয়ে পাঁচ থেকে ছয় ঘণ্টা ঝড় হয়েছে। এতে খাজরাসহ বেশ কয়েকটি ইউনিয়নে শতাধিক অস্থায়ী বাড়ির টিনের চাল উড়ে গেছে। বেশ কিছু ঘরবাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া মাছের ঘেরের টংঘরগুলো ধ্বংস হয়ে গেছে। গাছপালা পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। চরম সংকটে পড়েছেন স্থানীয়রা।’

আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়ানুল রহমান বলেন, ‘ক্ষতিগ্রস্তরা আবেদন করলে যাচাইবাছাই করে সহায়তা করা হবে। প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে। এ ছাড়া বিদ্যুৎ সংকটের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা