× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাস্তা পারাপারের সময় বাসচাপায় প্রাণ গেল শিক্ষকের

বগুড়া অফিস

প্রকাশ : ২৪ মে ২০২৩ ১১:২০ এএম

আপডেট : ২৪ মে ২০২৩ ১১:৩৭ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বগুড়ায় রাস্তা পারাপারের সময় বাসচাপায় হাফিজুর রহমান নামে একজন শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ মে) সকাল ১০টার দিকে শহরের ঝোপগাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বগুড়া উপশহর ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আফজাল হোসেন প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

হাফিজুর রহমান ধুনট উপজেলার মিজান সরকারের ছেলে এবং দিনাজপুরের ঘোড়াঘাট সরকারি ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক।

আফজাল হোসেন জানান, সকালে বাসা থেকে কলেজের উদ্দেশে বের হন হাফিজুর রহমান। ঝোপগাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক পারাপারের সময় রংপুর থেকে ঢাকাগামী একটি বাসের চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

তিনি বলেন, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা