× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে লাভ নেই, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে : কৃষিমন্ত্রী

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০২৩ ১৫:১৮ পিএম

আপডেট : ২৩ মে ২০২৩ ১৬:২১ পিএম

ইয়ার ফ্লো চেম্বার সিস্টেমে পেঁয়াজ সংরক্ষণাগার পরিদর্শনে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। প্রবা ফটো

ইয়ার ফ্লো চেম্বার সিস্টেমে পেঁয়াজ সংরক্ষণাগার পরিদর্শনে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। প্রবা ফটো

নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে কোনো লাভ নেই, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এমন মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক। 

মঙ্গলবার (২৩ মে) পাবনার সুজানগরের মাসুদ রানার বাড়িতে ইয়ার ফ্লো চেম্বার সিস্টেমে পেঁয়াজ সংরক্ষণাগার পরিদর্শন করেন মন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না। কে নিষেধাজ্ঞা দিলো, কে ভয় দেখালো, চক্ষু রাঙালো তা দেখে সিদ্ধান্ত হবে না। সিদ্ধান্ত হবে ১৭ কোটি মানুষের স্বার্থের কথা বিবেচনা করে। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। সেই নির্বাচনে প্রধানমন্ত্রী, আমিসহ সব মন্ত্রী, ডিসি, এসপিসহ সবাই নির্বাচন কমিশনের অধীনে কাজ করব।’ 

তিনি বলেন, উন্নত দেশ যারা নিষেধাজ্ঞার ভয় দেখাচ্ছে, আর যারা নিষেধাজ্ঞার অনুমান করছেন তাদের অনুমান করে লাভ নেই। আমার বিশ্বাস, যুক্তরাষ্ট্র আর নিষেধাজ্ঞা দেবে না। তারা দায়িত্ববোধের পরিচয় দেবে। তারা বিবেকবোধের পরিচয় দেবে। 

মন্ত্রী বলেন, সাধারণ মানুষের প্রশ্ন কেন এই আশ্বিন কার্তিক মাস আসলেই পেঁয়াজের ঘাটতি হয়, দাম অস্বাভাবিক হয়? পেঁয়াজ নিয়ে কেন নানা রকম রাজনীতি শুরু হয়? ঈদ আসলেই আমাদের পেঁয়াজ ব্যবসায়ীরা নানা ষড়যন্ত্র করে, সিন্ডিকেট করে দাম বাড়ি দেয়। 

তিনি বলেন, ‘চেষ্টা করছি পেঁয়াজ সংরক্ষণের সময় কিভাবে বাড়ানো যায়। এজন্য আমরা এই আধুনিক সংরক্ষণাগার স্থাপন করেছি। সফল হলে দেশের চাহিদা মিটিয়ে আমরাই ভারতে রপ্তানি করতে পারবো। গত বছর আমাদের কৃষক ভাইয়েরা দাম পায়নি। অনেক পেঁয়াজ নষ্ট হয়েছে। এজন্য এবার অনেকেই পেঁয়াজ চাষ না করায় দুই থেকে তিন লাখ টন পেঁয়াজ উৎপাদন কম হয়েছে।’ 

তিনি বলেন, আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা বিভিন্ন জায়গা পরিদর্শন করছেন। এখনও পেঁয়াজ ভালো পরিমাণে আছে। তাই দাম বাড়ার কথা নয়। আপনারা আর কয়েকটা দিন অপেক্ষা করেন। কৃষকের স্বার্থ দেখে আমদানির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

উত্তরবঙ্গের পেঁয়াজের রাজধানীখ্যাত সুজানগরে প্রথমবারের মতো ইয়ার ফ্লো চেম্বার সিস্টেমে আধুনিক পেঁয়াজ সংরক্ষণাগার স্থাপন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং উন্নয়ন সংস্থা আশার কারিগরি সহায়তায় উপজেলায় ইয়ার ফ্লো চেম্বার সিস্টেমে তিনটি পেঁয়াজ সংরক্ষণাগার স্থাপন করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা