× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শরীয়তপুর জেলায় কারিগরি শাখায় শ্রেষ্ঠ শিক্ষক শফিকুল ইসলাম

শরীয়তপুর প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০২৩ ১২:২৩ পিএম

আপডেট : ২৩ মে ২০২৩ ১২:৫৭ পিএম

শফিকুল ইসলাম। ছবি : সংগৃহীত

শফিকুল ইসলাম। ছবি : সংগৃহীত

শরীয়তপুর জেলায় শ্রেষ্ঠ কারিগরি শিক্ষক নির্বাচিত হয়েছেন কনেশ্বর শ্যামাচরণ এডওয়ার্ড ইনস্টিটিউশনের ট্রেড ইনস্ট্রাক্টর শফিকুল ইসলাম। শরীয়তপুর  জেলার ছয়টি উপজেলার কারিগরি শিক্ষকদের মধ্যে প্রতিযোগিতামূলক যাচাই-বাছাই করে তাকে নির্বাচিত করা হয়। 

শফিকুল ইসলাম ২০১০ সালে শরীয়তপুরের আলহাজ ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ে ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে চাকরি জীবন শুরু করেন। ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে চাকরি করছেন। ডামুড্যা উপজেলা কনেশ্বর শ্যামা চরণ এডওয়ার্ড ইনস্টিটিউশনে ২০২০ সাল থেকে তিনি কর্মরত আছেন। তিনি ডামুড্যা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। 

অভিজ্ঞতা, শিক্ষার মান উন্নয়ন, দক্ষ ব্যবস্থাপনা, শিক্ষাবান্ধব ও উদ্ভাবনী উৎকর্ষসহ নানা ক্যাটাগরি বিবেচনায় তাকে জেলার সেরা কারিগরি শিক্ষক  নির্বাচিত করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা