× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাটোর জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী সাদিয়া সালমান

নাটোর প্রতিবেদক

প্রকাশ : ২২ মে ২০২৩ ১৮:০৪ পিএম

আপডেট : ২২ মে ২০২৩ ১৮:০৮ পিএম

রবিবার সকালে সাদিয়া সালমানের হাতে জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরষ্কার ও সনদ তুলে দেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা। প্রবা ফটো

রবিবার সকালে সাদিয়া সালমানের হাতে জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরষ্কার ও সনদ তুলে দেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা। প্রবা ফটো

নাটোর জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন দ্বাদশ শ্রেণীর ছাত্রী সাদিয়া সালমান। রবিবার বিকালে নাটোর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা মেধাবী শিক্ষার্থী সাদিয়া সালমানের হাতে জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীর পুরস্কার তুলে দেন। এর আগে চলতি মাসের ১৩ তারিখে সাদিয়া সালমান দ্বিতীয় বারের মতো সিংড়া উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হন।

সাদিয়া সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তিনি সিংড়া পৌরসভার চকসিংড়া মহল্লার বাসিন্দা শিক্ষক সোলেমান আলী ও নিলুফা ইয়াসমিন দম্পতির মেয়ে।

সাদিয়া সালমান বলেন, শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হওয়ায় আমি খুবই আনন্দিত। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার বাবা-মা ও শিক্ষকদের প্রতি। সবার কাছে দোয়া চাই আমি যেন মানবতা ও দেশের জন্য অবদান রেখে যেতে পারি।

সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, সাদিয়া সালমান জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের অবদান রেখেছে। শিক্ষক হিসেবে আমি গর্বিত। সাদিয়ার উত্তরোত্তর সফলতা কামনা করছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা