× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভূরুঙ্গামারীতে ধর্ষণ মামলায় সাবেক সেনাসদস্য গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৩ ২১:৩২ পিএম

আপডেট : ২১ মে ২০২৩ ২১:৫৯ পিএম

অবসরপ্রাপ্ত সেনাসদস্য গ্রেপ্তার আব্দুল কুদ্দুস। প্রবা ফটো

অবসরপ্রাপ্ত সেনাসদস্য গ্রেপ্তার আব্দুল কুদ্দুস। প্রবা ফটো

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ধর্ষণ মামলায় আব্দুল কুদ্দুস নামে অবসরপ্রাপ্ত এক সেনাসদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার অন্য আসামি আব্দুল কুদ্দুসের নাতি সোহেল রানা পলাতক রয়েছেন।

রবিবার (২১ মে) ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেন।

ওসি জানান, ভোরে আব্দুল কুদ্দুসের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। আব্দুল কুদ্দুস উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের বাসিন্দা।

মামলার বরাতে ওসি জানান, এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে সাবেক সেনাসদস্য আব্দুল কুদ্দুসকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার নাতি সোহেল রানা জড়িত থাকায় তার বিরুদ্ধেও মামলা করা হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ওই নারী শনিবার রাতে ভূরুঙ্গামারী থানায় তাদের বিরুদ্ধে মামলা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা