× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় আদালত চত্বর থেকে আসামির পলায়ন

বগুড়া অফিস

প্রকাশ : ২১ মে ২০২৩ ১৭:৪০ পিএম

আপডেট : ২১ মে ২০২৩ ১৮:১৫ পিএম

চঞ্চল ইলিয়াস ওরফে ইমরান। প্রবা ফটো

চঞ্চল ইলিয়াস ওরফে ইমরান। প্রবা ফটো

বগুড়া জেলা জজ আদালত চত্বর থেকে হাতকড়া খুলে এক আসামির পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (২১ মে) বেলা আড়াইটার দিকে ওই আসামিকে আদালতে তোলার সময় এ ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া আসামির নাম চঞ্চল ইলিয়াস ওরফে ইমরান। তিনি সদর উপজেলার নওদাপাড়া এলাকার জাহাঙ্গীর আলম ওরফে আফজালের ছেলে। তার বিরুদ্ধে গাবতলী মডেল থানায় মোটরসাইকেল চুরির মামলা রয়েছে।

কোর্ট ইন্সপেক্টর অশোক কুমার সিংহ এসব তথ্য নিশ্চিত করে জানান, গাবতলী থানা পুলিশ গাড়িতে পাঁচজন আসামি নিয়ে আদালতে আসে। আসামিদের গাড়ি থেকে নামানোর পর ইমরান হাতকড়া রেখে কৌশলে পালিয়ে যায়। পুলিশ তার পেছনে ধাওয়া করেও আটক করতে পারেনি।

তিনি আরও জানান, পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য জেলা পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে। আসামির বিরুদ্ধে গাবতলী থানা পুলিশের পক্ষ থেকে সদর থানায় একটি মামলা করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা