× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি-জামায়াতের দুঃশাসন কৃষক-সমাজ ভোলেনি : সমীর চন্দ

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ২০ মে ২০২৩ ১৭:২৩ পিএম

আপডেট : ২০ মে ২০২৩ ১৮:০৭ পিএম

নালিতাবাড়ী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে সমীর চন্দ। প্রবা ফটো

নালিতাবাড়ী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে সমীর চন্দ। প্রবা ফটো

বিএনপি-জামায়াতের দুঃশাসন দেশের কৃষক-সমাজ ভোলেনি বলে মন্তব্য করেছেন কৃষক লীগ সভাপতি সমীর চন্দ।

তিনি বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলেও কৃষক লীগকে সঙ্গে নিয়ে কৃষকের পাশে থাকেন। তিনি ক্ষমতায় না থাকলেও কৃষকের সেবায় নিয়োজিত থাকেন। অন্যদিকে বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকলে কৃষক হত্যা করে আর ক্ষমতায় না থাকলে কৃষকের ধানের গোলায় আগুন দেয়। 

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শনিবার (২০ মে) নালিতাবাড়ী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নালিতাবাড়ী উপজেলা কৃষক লীগের আহ্বায়ক খন্দকার শফিকুল ইসলাম শফিক এবং যুগ্ম আহ্বায়ক সুরঞ্জিত সরকার বাবলু। এ সময় বিনামূল্যে ১০০ কৃষকের মাঝে হাইব্রিড ধানবীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষক লীগের সহসভাপতি ডা. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা, সহমহিলা-বিষয়ক সম্পাদক রশিদা চৌধুরী, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মো. ওয়াজ কুরুনী, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ মাস্টার, জেলা কৃষক লীগের সহসভাপতি হায়দার আলী বেজাসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কৃষক লীগের নেতাকর্মীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা