× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লাউয়াছড়ায় ট্রেন লাইনচ্যুত

দুই ট্রেনের যাত্রা বাতিল, তদন্তে কমিটি

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২০ মে ২০২৩ ১৬:০৯ পিএম

আপডেট : ২০ মে ২০২৩ ১৬:৩৭ পিএম

ট্রেনের উদ্ধারকাজ। প্রবা ফটো

ট্রেনের উদ্ধারকাজ। প্রবা ফটো

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ায় দুটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। এদিকে ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুতের ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে রেলওয়ে বিভাগ।

পাঁচ সদস্যের তদন্ত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা খায়রুল কবিরকে। কমিটির অন্য সদস্যদের মধ্যে একজন করে বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোক), বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ ও ওয়াগন), বিভাগীয় প্রকৌশলী (২) ঢাকা এবং বিভাগীয় সংকেত ও টেলি যোগাযোগ প্রকৌশলী রয়েছেন।

এদিকে ট্রেনের যাত্রা বাতিলের বিষয়ে কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনমাস্টার কবির আহমেদ বলেন, ’আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন-বগি লাইনচ্যুতের ঘটনায় ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। এর আগে সকালে বাতিল করা হয় কালনী এক্সপ্রেস ট্রেনের যাত্রা।’

এদিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আটকা পড়া সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের সিলেট যাত্রা বাতিল করা হয়েছে। ট্রেনটি শ্রীমঙ্গল থেকে ঢাকায় ফিরে যাবে।

শনিবার (২০ মে) ভোরে লাউয়াছড়া বনে ঝড়ে পড়ে থাকা গাছে ধাক্কা লেগে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী ট্রেনটির ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। পরে সকাল ৮টায় কুলাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করে। সকাল সাড়ে ৯টায় এতে যোগ দেয় আখাউড়া থেকে আসা আরও একটি রিলিফ ট্রেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা