× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাইনবোর্ড সাঁটিয়েছে পুলিশ

থানাকে হঠাৎ টাউট, বাটপার ও দালালমুক্ত ঘোষণা কেন?

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৯ মে ২০২৩ ২২:৩১ পিএম

আপডেট : ১৯ মে ২০২৩ ২২:৫১ পিএম

গাজীপুর শ্রীপুর থানার সামনে সাইনবোর্ড সাঁটানো হয়েছে। প্রবা ফটো

গাজীপুর শ্রীপুর থানার সামনে সাইনবোর্ড সাঁটানো হয়েছে। প্রবা ফটো

গাজীপুরের শ্রীপুর মডেল থানাকে টাউট, বাটপার ও দালালমুক্ত ঘোষণা দিয়ে সাইনবোর্ড সাঁটিয়েছে পুলিশ। বুধবার (১৭ মে) থানার প্রধান ফটকের সামনে এটি সাঁটানো হয়। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে চলছে নানান সমালোচনা। পুলিশের এমন উদ্যোগে শ্রীপুরবাসীর মনে আশার সঞ্চার হয়েছে বলে অনেকের মন্তব্য। কেউ কেউ দেখতে চাইছেন, ঘোষণার চেয়ে কাজের প্রতিফলন। 

শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক কামাল ফকির বলেন, ‘আমি চাই শ্রীপুর মডেল থানা টাউট, বাটপার ও দালালমুক্ত হোক। আগে থানা এসব মুক্ত ছিলো না। পুলিশের পক্ষ থেকে এটা যেন বলার জন্য বলা না হয়। আমরা চাই বাস্তবায়ন।’

শ্রীপুরের মাওনা পিয়ার আলী কলেজের বাংলা বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক আহাম্মাদুল কবির বলেন, ‘থানা হবে টাউট, দালাল ও বাটপারমুক্ত। এটাই স্বাভাবিক। আলাদা এমন ঘোষণা দেওয়ার কিছু নেই। আমার মনে হয়, তারা (পুলিশ) আরও দায়িত্বশীল হতে চাচ্ছে।’

থানা ও স্থানীয় সূত্রমতে, শ্রীপুর থানা ঘিরে একদল দালাল সক্রিয়। সাধারণ মানুষ সরাসরি অভিযোগ জানাতে পারে না। এরা সাধারণ মানুষকে হয়রানি করে। এসব অভিযোগ দীর্ঘ দিনের। সম্প্রতি থানার দায়িত্ব পেয়েছেন নতুন কর্মকর্তা। তিনি এখানে আসার দেড় মাসের মাথায় প্রকাশ্যে এমন ঘোষণা এলো।

জাতীয় নদী রক্ষা কমিটির সদস্য খোরশেদ আলম বলেন, ‘সবার জন্য ওসির দরজা খোলা, এমন ঘোষণাও মানুষকে জানাতে হবে। শুধু ওসি নয়, এসআই ও এএসআইদের ক্ষেত্রেও একই ব্যবস্থা থাকতে হবে।’

শ্রীপুরের তেলিহাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী মনসুর মানিক বলেন, ‘উদ্যোগটি ভালো। পুলিশ আন্তরিক হলে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকসেবী নির্মুল করতে পারবে। এটি বাস্তবায়ন হলে সাধারণ মানুষ হয়রানি থেকে রেহাই পাবে। ন্যায় বিচার পাবে।’

জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো: নাসিম বলেন, ‘এখানে যোগ দিয়েছি দেড় মাসের কিছু বেশি সময় হলো। আমরা, মানুষ সরাসরি থানায় এসে যেকোনো অভিযোগ জানাবে। তাদের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘ছোটখাটো সমস্যা স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে বিট পুলিশিংয়ের মাধ্যমে সমাধানের চেষ্টা করব। আশা করি, নতুন অফিস যিনি আসবেন তিনি এই ধারা অব্যাহত রাখবেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা