× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেটে বিএনপির সমাবেশে পুলিশি বাধার অভিযোগ

সিলেট অফিস

প্রকাশ : ১৯ মে ২০২৩ ১৭:৫০ পিএম

আপডেট : ১৯ মে ২০২৩ ১৮:০২ পিএম

শুক্রবার বিকালে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে বিএনপির সমাবেশ। প্রবা ফটো

শুক্রবার বিকালে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে বিএনপির সমাবেশ। প্রবা ফটো

সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে পুলিশের বাধায় বিএনপি সমাবেশ করতে পারেনি বলে অভিযোগ করেছেন দলটির নেতাকর্মীরা। কেন্দ্রঘোষিত ১০ দফা দাবি আদায়ে শুক্রবার (১৯ মে) দুপুরে এ সমাবেশের ডাক দেয় সিলেট জেলা ও মহানগর বিএনপি।

তবে সমাবেশের অনুমতি না থাকায় পুলিশ তাদের সেখানে সমাবেশ করতে দেয়নি। এরপর বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর কোর্ট পয়েন্টে সমাবেশ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত বিক্ষোভ মিছিল করে বিএনপি নেতাকর্মীরা।

এদিকে পুলিশ বলছে, রেজিস্ট্রারি মাঠে বিএনপির সমাবেশের অনুমতি ছিল না। তাদের ইনডোরে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছিল।

সমাবেশে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করে সিলেট মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার সুদীপ দাস বলেন, ’বিএনপিকে ইনডোরে সমাবেশ করতে বলা হয়েছিল। কিন্তু তারা তা না মেনে রেজিস্ট্রারি মাঠে জড়ো হয়। অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় তাদের সরিয়ে দেওয়া হয়েছে।’

নগরীর কোর্ট পয়েন্টে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ’দেশের প্রধানমন্ত্রী যখন বলেন তাকে কেউ ক্ষমতায় রাখতে চায় না, তখন আর বুঝতে বাকি থাকে না আওয়ামী লীগের পায়ের নিচে মাটি নেই। আওয়ামী লীগের সময় শেষ হয়ে গেছে। সারা দেশের মানুষ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আজ ঐক্যবদ্ধ।’

সবাইকে রাজপথে নামার আহ্বান জানিয়ে তিনি বলেন, ’বিএনপি জনগণের ন্যায্য দাবি নিয়ে মাঠে আন্দোলন করছে, তাই জনগণ বিএনপির সঙ্গে আছে।’

আসন্ন সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে নজরুল ইসলাম বলেন, ’দেশের মানুষ যখন আন্দোলনমুখী, ঠিক তখনোই আওয়ামী লীগ নির্বাচনের নামে দেশবাসীর সঙ্গে প্রহসন করছে। দেশের জনগণ বিভিন্ন সিটিতে এই নির্বাচনকে বর্জন করেছে। আগামী দুই-এক দিনের মধ্যে আরও ভালো খবর পাওয়া যাবে। নির্বাচন বর্জন করা মানে শুধু নিজে প্রার্থী না হওয়া নয়, বর্জন মানে হলো পুরো নির্বাচন প্রক্রিয়ায় অন্য প্রার্থীর পক্ষেও কাজ না করা। যারা দলীয় সিদ্ধান্ত মেনে নেবেন তাদের দল মনে রাখবে।’

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন। 

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও মহানগরের সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর যৌথ পরিচালনায় সমাবেশে স্বাগত বক্তৃতা করেন মহানগরের সভাপতি নাসিম হোসাইন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা