× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেএনএফের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার সাংবাদিক

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ১৯ মে ২০২৩ ১৬:১৩ পিএম

আপডেট : ১৯ মে ২০২৩ ১৬:৩৭ পিএম

লোঙা খুমী। ছবি: সংগৃহীত

লোঙা খুমী। ছবি: সংগৃহীত

বান্দরবানে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে স্থানীয় এক সাংবাদিককে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (১৯ মে) সকালে রুমা-বগালেক এলাকা থেকে তাকে আটকের পর রুমা থানায় হস্তান্তর করা হয়েছে।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক লোঙা খুমী রুমা গির্জাপাড়া এলাকার বাসিন্দা। তিনি দৈনিক মানবজমিন পত্রিকার রুমা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

স্থানীয়রা জানায়, সাম্প্রতিক সময়ে বহুল আলোচিত সংগঠন কেএনএফের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে লোঙা খুমীকে আটক করে সেনাবাহিনী। শুক্রবার সকালে তার পেঁপে বাগানে যাওয়ার সময় রুমা-বগালেক সড়কের পাশ থেকে তাকে আটক করা হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে তাকে রুমা থানায় হস্তান্তর করা হয়।

ওসি আলমগীর হোসেন বলেন, ‘কেএনএফের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে লোঙা খুমীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে  এর আগে থানায় দুটি মামলা ছিল। সে মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা