× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরুড়ায় মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতি, কিশোরকে কুপিয়ে জখম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ মে ২০২৩ ২২:০৮ পিএম

আপডেট : ১৮ মে ২০২৩ ২২:১৭ পিএম

বরুড়ায় মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতি, কিশোরকে কুপিয়ে জখম

কুমিল্লার বরুড়া উপজেলার গালিমপুরে এক মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল এক কিশোরকে কুপিয়ে জখম করেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৮ মে) বরুড়া থানায় অভিযোগ দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল কাদের।

অভিযোগে তিনি উল্লেখ করেন, মঙ্গলবার (১৬ মে) রাত ১টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত গেট ভেঙে তার বাড়িতে প্রবেশ করে। এর মধ্যে ছয়জন পাকা বসতঘরে প্রবেশ করে এবং কয়েকজন বাইরে অবস্থান করে। অস্ত্রের মুখে বাড়ির নারীদের জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার নিয়ে নেয়। ডাকাত দলের সদস্যদের বাধা দেওয়ার চেষ্টা করলে আব্দুল কাদেরের নাতি সামিকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। তার হাতের কবজি ও রগ কেটে গেছে।

অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, এ সময় বাড়ির লোকজনের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসে ও পাশে মসজিদের মাইকে ডাকাতদের আটকে সহযোগিতা চাওয়া হয়। এ অবস্থায় ডাকাত দলের সদস্যরা বাড়ির দক্ষিণ দিকে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের দিকে চলে যায়। 

গুরুতর আহত সামিকে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরুড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, ‘আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হবে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে আসামিদের শনাক্তের চেষ্টা চলছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা