× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধানবোঝাই ট্রলি উল্টে প্রাণ গেল শ্রমিকের

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ১৮ মে ২০২৩ ২০:৫০ পিএম

ধানবোঝাই ট্রলি উল্টে ধানের বস্তার নিচে চাপা পড়ে এক শ্রমিক মারা গেছেন। সংগৃহীত ফটো

ধানবোঝাই ট্রলি উল্টে ধানের বস্তার নিচে চাপা পড়ে এক শ্রমিক মারা গেছেন। সংগৃহীত ফটো

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ধানবোঝাই ট্রলি উল্টে ধানের বস্তার নিচে চাপা পড়ে এক শ্রমিক মারা গেছেন। বৃহস্পতিবার (১৮ মে) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার নলডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সন্ধ্যার দিকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিহত শ্রমিকের নাম আলম হোসেন। তিনি নলডাঙ্গা গ্রামের মাজেম হোসেনের ছেলে। তিনি ধান কাটা ও মাড়াইয়ের শ্রমিক হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলমসহ কয়েকজন শ্রমিক আমিড়া গ্রামের মাঠে ধান কাটা ও মাড়াইয়ের কাজ করেন। বিকালে ধান মাড়াইয়ের কাজ শেষ। এরপর ধানের বস্তাগুলো একটি ট্রলিতে তুলে নিয়ে গৃহস্থের বাড়িতে ফিরছিলেন তারা। শ্রমিকেরা সবাই ট্রলিতে থাকা ধানের বস্তার উপর বসেছিলেন।

ধানবোঝাই ট্রলিটি নলডাঙ্গা গ্রামের মোড়ে এসে উল্টে যায়। এ সময় অন্য শ্রমিকেরা উল্টো দিকে লাফ দিলেও আলম হোসেন ধানের বস্তার নিচে পড়ে যান। তবে অন্য শ্রমিকেরা কেউই আলম হোসেনকে ধানের বস্তার নিচে চাপা পড়তে দেখেননি। অন্য শ্রমিকেরা ভেবেছিলেন আলম হোসেন ঘটনার পর বাড়িতে চলে গেছেন। প্রায় আধাঘন্টা পর উল্টে যাওয়া ট্রলি সরাতে গিয়ে ধানের বস্তার নিচে আলম হোসেনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা