গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৩ ১৭:৫৮ পিএম
আপডেট : ১৮ মে ২০২৩ ২০:১০ পিএম
৯ কেজি ওজনের পাঙ্গাস মাছ। প্রবা ফটো
রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে এক জেলের জালে নয় কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে। পাঙ্গাসটি বিক্রি হয়েছে ১২ হাজার টাকায়।
বৃহস্পতিবার (১৮ মে) ভোরে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট সংলগ্ন পদ্মা নদীতে মাছটি ধরা পড়ে।
ফেরিঘাট মৎস আড়তের মালিক দুলাল মণ্ডল বলেন, ‘কর্ণেশনা চরের জেলেরা পাঙ্গাস মাছটি সকালে বিক্রির জন্য আমার মৎস্য আড়তে নিয়ে আসেন। পাঁচ নম্বর ফেরি ঘাটের মৎস্য ব্যবসায়ী মো. মাসুদ মণ্ডল মাছটি নিলামে এক হাজার ৩০০ টাকা কেজি দরে ১২ হাজার ৩৫০ টাকায় কিনে নেন।’
মৎস্য ব্যবসায়ী মো. মাসুদ মণ্ডল বলেন, ‘মাছটি বিক্রির জন্য ফেরি ঘাটে পানিতে বেঁধে রেখেছি। মাছটি বিক্রির জন্য বিভিন্ন স্থানে যোগাযোগ করছি। কিছু টাকা লাভ পেলেই মাছটি বিক্রি করে দেব।’