× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইটনায় বোরো ধান সংগ্রহ শুরু

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১৮ মে ২০২৩ ১৬:৩৭ পিএম

আপডেট : ১৮ মে ২০২৩ ১৭:০১ পিএম

ইটনায় ধান সংগ্রহ কার্যক্রম। প্রবা ফটো

ইটনায় ধান সংগ্রহ কার্যক্রম। প্রবা ফটো

অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কর্মসূচির আওতায় কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলায় ধান সংগ্রহ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের উদ্যোগে সদর খাদ্য গুদামে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা মো. গোলাম মাসুম প্রধান, ইটনা উপজেলা এলএসডি কর্মকর্তা মো. আল আমীন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ উজ্জ্বল সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন ঠাকুর, আওয়ামী লীগ নেতা মো. জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ঠাকুর, সদর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাহজাহান মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমান সেলিম প্রমুখ। 

এলএসডি কর্মকর্তা মো. আল আমীন সাংবাদিকদের জানান, চলতি বোরো মৌসুমে ইটনা উপজেলায় ৩০ টাকা কেজি দরে দুই হাজার ৩৪১ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একজন প্রান্তিক কৃষকের কাছ থেকে দুই মেট্রিক টন ধান সংগ্রহের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। 

তিনি বলেন, কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। কোনো ধরনের হয়রানি ছাড়াই কৃষকরা যেন সহজে গুদামে ধান বিক্রি করতে পারে সে বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা