× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিখোঁজ ছেলেকে ফিরে পেতে মায়ের আহাজারি

বগুড়া অফিস

প্রকাশ : ১৭ মে ২০২৩ ১৮:১১ পিএম

আপডেট : ১৭ মে ২০২৩ ১৮:২৫ পিএম

বগুড়া প্রেস ক্লাবে ছেলের সন্ধানের দাবিতে সংবাদ সম্মেলনে আহাজারি করেন লক্ষ্মী রাণী সরকার। প্রবা ফটো

বগুড়া প্রেস ক্লাবে ছেলের সন্ধানের দাবিতে সংবাদ সম্মেলনে আহাজারি করেন লক্ষ্মী রাণী সরকার। প্রবা ফটো

‘৩৭দিন ধরে আমার একমাত্র ছেলেটা নিখোঁজ। কত দিন তার মুখে মা ডাক শুনিনি। তাকে না পেয়ে আমাদের পরিবারে অন্ধকার নেমে এসেছে। আপনারা আমার ছেলেটার সন্ধান দিন।’

বুধবার (১৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া প্রেস ক্লাবে ছেলের সন্ধানের দাবিতে সংবাদ সম্মেলনে আহাজারি করে কথাগুলো বলছিলেন লক্ষ্মী রাণী সরকার।

নিখোঁজ যুবকের নাম বিধান চন্দ্র সরকার। তিনি কাহালু উপজেলার মালঞ্চ ইউনিয়নের কলমাশিবা এলাকার শ্রী অনিল চন্দ্র সরকারের ছেলে। 

মা লক্ষ্মী রাণী বলেন, ‘গত ১১ এপ্রিল রাত ৮টার দিকে আমার ছেলে মোবাইলে টাকা তোলার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর আর সে বাড়ি ফিরে আসেনি। ছেলের ব্যবহৃত মোবাইল ফোনে বেশ কয়েকবার কল দিয়ে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। পরে আত্মীয়-স্বজন ও ছেলের বন্ধুদের বাড়িতে খোঁজখবর নিলেও তার কোনো সন্ধান মেলেনি।’

তিনি আরও বলেন, ‘নিখোঁজ হওয়ার পরদিন কাহালু থানায় একটি নিখোঁজসংক্রান্ত জিডি এবং র‍্যাব-১২ অফিসে একটি সাধারণ ডায়েরি করলেও এখন পর্যন্ত আমার ছেলের কোনো হদিস পাওয়া যায়নি। তাই এই সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশসহ সবার কাছে আমার একমাত্র ছেলেকে ফিরিয়ে দিতে অনুরোধ জানাচ্ছি।’  

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এখনও নিখোঁজ যুবকের কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে তার সন্ধান পেতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা