× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেরানীগঞ্জে আগুনে ছাই ৯ দোকান

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ১৭ মে ২০২৩ ১৬:৪০ পিএম

আপডেট : ১৭ মে ২০২৩ ১৭:২৩ পিএম

কেরানীগঞ্জে আগুনে ছাই ৯ দোকান। প্রবা ফটো

কেরানীগঞ্জে আগুনে ছাই ৯ দোকান। প্রবা ফটো

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ভয়াবহ আগুনে বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। বুধবার (১৭ মে) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কোন্ডা ইউনিয়নের বেয়ারা বাজার এলাকায় এই আগুনের ঘটনা ঘটে। 

আগুন লাগার খবর পেয়ে পোস্তাগোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তবে শর্ট সার্কিট থেকে অগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। 

ফায়ার সার্ভিস জানায়, আগুনে দুটি চায়ের দোকান, একটি লন্ড্রি, একটি মুদি দোকান, একটি বেকারি, একটি খাবারের দোকান, একটি জুতার দোকান, একটি সেলুন, একটি পানের দোকানসহ ৯টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়।

পোস্তাগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ইনচার্জ মো. শাহিন আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ভোরে আগুন লাগার খবর পেয়ে দ্রুত আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। পুড়ে যাওয়া ঘরগুলো কাঁচা ও টিনশেড থাকায় অল্প সময়েই তা ভস্মীভূত হয়ে গেছে। তবে আমরা সেখানে গিয়ে আশপাশের তিনটি পাকা ভবন ও স্থানীয় একটি ক্লাবঘর আগুন থেকে রক্ষা করতে পেরেছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা