× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেন্টমার্টিনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বিজিবি প্রধান

কক্সবাজার অফিস

প্রকাশ : ১৬ মে ২০২৩ ১৬:১৩ পিএম

আপডেট : ১৬ মে ২০২৩ ১৬:১৫ পিএম

সেন্টমার্টিনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বিজিবি প্রধান। প্রবা ফটো

সেন্টমার্টিনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বিজিবি প্রধান। প্রবা ফটো

ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত সেন্টমার্টিন দ্বীপ পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। এসময় তিনি দ্বীপের ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

মঙ্গলবার (১৬ মে) সকালে বিজিবি প্রধান সেন্টমার্টিন পৌঁছেন। সেখানে ৮০০ জন অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। 

ত্রাণসামগ্রী বিতরণ শেষে বিজিবি মহাপরিচালক সেন্টমার্টিন বিওপিতে দায়িত্বরত বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। দুর্যোগ মোকাবিলায় সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য সব স্তরের বিজিবি সদস্যকে ধন্যবাদ জানান তিনি। 

এসময় বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার, টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা