× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাছ থেকে পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু

শরণখোলা (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ১৫ মে ২০২৩ ২০:২৭ পিএম

আপডেট : ১৫ মে ২০২৩ ২০:৩৩ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বাগেরহাটের শরণখোলায় দক্ষিণ রাজাপুর গ্রামে আমগাছ থেকে পড়ে মো. কুদ্দুস মোল্লা নামে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। 

সোমবার (১৫ মে) দুপুরে গাছে উঠে আম পাড়ার সময় তিনি গাছ থেকে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত শিক্ষক কুদ্দুস মোল্লা একই গ্রামের ফৌজদার মোল্লার পুত্র এবং ৭৪ নং রসুলপুর পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।

দক্ষিণ রাজাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মো. মিজান মোল্লা জানান, দুপুরে গাছে উঠে আম পাড়ার সময় হঠাৎ করে পা পিছলে মাটিতে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

শরণখোলা থানার ওসি মো. ইকরাম হোসেন বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ নেই।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা