× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোলার গ্যাসক্ষেত্রের তৃতীয় স্তরের পরীক্ষা শুরু

ভোলা প্রতিবেদক

প্রকাশ : ১৫ মে ২০২৩ ১৮:২৪ পিএম

ভোলার গ্যাসক্ষেত্রের তৃতীয় স্তরের পরীক্ষা শুরু করেছে বাপেক্স। প্রবা ফটো

ভোলার গ্যাসক্ষেত্রের তৃতীয় স্তরের পরীক্ষা শুরু করেছে বাপেক্স। প্রবা ফটো

ভোলা সদরের ইলিশা-১ গ্যাসক্ষেত্র কূপের তৃতীয় স্তরের ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) পরীক্ষা শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। প্রথম ও দ্বিতীয় ডিএসটি পরীক্ষা শেষে সোমবার (১৫ মে) সকাল থেকে তৃতীয় স্তরের এ পরীক্ষা শুরু হয়।

বাপেক্সের ভূতাত্ত্বিক বিভাগের মহাব্যবস্থাপক মো. আলমগীর হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, গত ৯ মার্চ ইলিশা-১ গ্যাসক্ষেত্র কূপটির খননকাজ শুরু হয়। ২৮ এপ্রিল কূপের প্রথম স্তরের ডিএসটি পরীক্ষা শুরু হয়। পরে আগুন প্রজ্বলন করে ৭ মে দ্বিতীয় স্তরের ডিএসটি পরীক্ষা শেষ হয়। সোমবার থেকে তৃতীয় স্তরের ডিএসটি পরীক্ষা শুরু হয়েছে। 

তিনি আরও বলেন, আমাদের ধারণা প্রতিদিন এ কূপের একেকটি স্তর থেকে ২০ মিলিয়ন এবং তিনটি স্তর থেকে ৫০-৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব। তবে পুরো পরীক্ষা শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। পুরো পরীক্ষা শেষ করতে এখনো অনেক সময় লাগবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা