× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘূর্ণিঝড় মোখা : রোহিঙ্গা ক্যাম্পে ক্ষতিগ্রস্ত ২৮২৬ ঘর

কক্সবাজার অফিস

প্রকাশ : ১৫ মে ২০২৩ ১৪:২৩ পিএম

আপডেট : ১৫ মে ২০২৩ ১৫:৩০ পিএম

ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা ক্যাম্পের ঘর। সংগৃহীত ছবি

ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা ক্যাম্পের ঘর। সংগৃহীত ছবি

ঘূর্ণিঝড় মোখার আঘাতে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পে ২ হাজার ৮২৬টি ঘর ছাড়াও লার্নিং সেন্টার, স্বাস্থ্যসেবা কেন্দ্রসহ অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে সাত রেহিঙ্গা নানাভাবে আহত হয়েছেন।

কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে পাঠানো ক্ষয়ক্ষতির প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের পাঠানো প্রতিবেদনে বলা হয়, মোখার আঘাতে রোহিঙ্গা ক্যাম্পের ১৭৮টি ঘর সম্পূর্ণ এবং ২ হাজার ৫৪৮টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্যাম্পের ৩২ লার্নিং সেন্টার, একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র, ২৯টি মসজিদ ও মক্তব, ১৮৩টি টয়লেট, ৩২টি গোসলখানা, ২০টি নলকূপ, ১৩৫ ফুট রাস্তা, ৫৮টি অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। মোখার সময় ১২০টি স্থানে ভূমিধস, ২২৬টি গাছ উপড়ে পড়েছে বলেও জানানো হয়েছে প্রতিবেদনে।

এ সময় সাত রোহিঙ্গা আহতসহ ক্ষতিগ্রস্ত হয়েছেন ১ হাজার ৬১১ জন। ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ স্থান থেকে ৫ হাজার ৩৮৬ জন রোহিঙ্গাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, ক্ষতিগ্রস্ত ঘরসহ অন্যান্য স্থাপনা দ্রুত সময়ের মধ্যে সংস্কারের চেষ্টা চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা