× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপপুরে অসুস্থ হয়ে রুশ নাগরিকের মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) প্রতিবেদক,

প্রকাশ : ১৫ মে ২০২৩ ১২:৪৩ পিএম

আপডেট : ১৫ মে ২০২৩ ১২:৪৭ পিএম

রাজশাহী মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগ। ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগ। ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্পে কর্মরত এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ মে) সন্ধ্যায় রাজশাহীতে তার মৃত্যু হয়। 

ওই রুশ নাগরিকের নাম গুতসান ভ্যালোরি। বয়স ৬৯ বছর। তিনি রূপপুর প্রকল্পে রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান ‘নিকিমত’ কোম্পানির ইন্সট্রলার পদে কর্মরত ছিলেন। 

উপজেলার দিয়াড় সাহাপুরে প্রকল্পের আবাসিক গ্রিনসিটির ১০ নম্বর ভবনের ১৮ তলার ফ্ল্যাটে থাকতেন তিনি। 

রূপপুর প্রকল্পের সাইট অফিসের প্রশাসনিক কর্মকর্তা রুহুল কুদ্দুস রুশ নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার দুপুর ২টার দিকে রুশ নাগরিক ভ্যালোরি অসুস্থ বোধ করলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী নেওয়া হয়। সেখানেই সন্ধ্যা পৌনে ৬টার দিকে তার মৃত্যু হয়।

নিকিমথ কোম্পানির চিকিৎসক ডা. রাসেল জানান, গত বৃহস্পতিবার তিনি অসুস্থ বোধ করলে তাকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেওয়া হয়। পরীক্ষায় তার নিউমোনিয়া ধরা পড়ে। 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা