× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরি চলাচল শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ মে ২০২৩ ২১:৩৪ পিএম

ঘূর্ণিঝড় মোখার প্রভাব কেটে যাওয়ায় চাঁদপুর-শরীয়তপুর নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। সংগৃহীত ফটো

ঘূর্ণিঝড় মোখার প্রভাব কেটে যাওয়ায় চাঁদপুর-শরীয়তপুর নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। সংগৃহীত ফটো

ঘূর্ণিঝড় মোখার প্রভাব কেটে যাওয়ায় চাঁদপুর-শরীয়তপুর নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। ভোলা-লক্ষ্মীপুর এবং ভেদুরিয়া-লাহারহাট রুটও শিগগিরই ফেরি চলাচল চালু হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি)। মোখার প্রভাবে এই তিন রুটে শনিবার (১৩ মে) রাত থেকে ফেরি চলাচল বন্ধ ছিল।

বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্যিক) এস এম আশিকুজ্জামান রবিবার (১৪ মে) রাত সাড়ে ৮টায় প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘চাঁদপুর-শরীয়তপুর রুটের ফেরি চলাচল শুরু করা হয়েছে। আমরা এখন জোয়ারটা দেখে বাকি দুটি ফেরি চালু করব। আশা করি দ্রুতই বাকি দুটি রুটেও ফেরি চালু করতে পারব।’

বিআইডব্লিউটিএ কর্মকর্তারা জানিয়েছেন, সারাদেশের নদীপথে বন্ধ থাকা সব ধরনের নৌযান চলাচল এখনই চালু হচ্ছে না। আবহাওয়া অধিদপ্তরে থেকে ১ নম্বর সতর্কবার্তা (সিগনাল) না পাওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তে অটল রয়েছে বিআইডব্লিউটিএ।

এর আগে ঘূর্ণিঝড় মোখার কারণে শনিবার সকালে সারাদেশে অভ্যন্তরীন নৌপথে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এখন পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় ভিন্ন ভিন্ন সতর্কতা সংকেত চালু রয়েছে।

বিআইডব্লিউটিএ যুগ্ম পরিচালক কবির হোসেন জানান, ঘূর্ণিঝড় মোখার কারণে সারাদেশে অভ্যন্তরীন নৌপথে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রয়েছে। এ বিষয়ে সোমবার সকালে সিদ্ধান্ত হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা