× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধসের শঙ্কায় চট্টগ্রামে পাহাড় থেকে সরানো হলো বাসিন্দাদের

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৪ মে ২০২৩ ১৯:৪৪ পিএম

চট্টগ্রামে দুটি ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে বাসিন্দাদের রবিবার দুপুরে নিরাপদ আশ্রয়ে নেয় জেলা প্রশাসন। প্রবা ফটো

চট্টগ্রামে দুটি ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে বাসিন্দাদের রবিবার দুপুরে নিরাপদ আশ্রয়ে নেয় জেলা প্রশাসন। প্রবা ফটো

ভারি বর্ষণ ও ভূমিধসের আশঙ্কায় চট্টগ্রাম নগরীর দুইটি ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে জেলা প্রশাসন। নগরীর মতিঝর্ণা ও বাটালি পাহাড় থেকে রবিবার (১৪ মে) দুপুরে ১০০ পরিবারকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত বেলাল, চট্টগ্রাম জেলা প্রশাসনের এনডিসি, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম, বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জামিউল হিকমাহ, নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

চট্টগ্রাম জেলা প্রশাসনের এনডিসি, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ এই দুটি পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারী আরও ৫০-৬০টি পরিবার চিহ্নিত করা হয়েছে। তাদের সরিয়ে নিতে স্থানীয় কাউন্সিলরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।’

প্রতি বর্ষা মৌসুমে ভারি বর্ষণের সংকেত পাওয়ার পর চট্টগ্রামের ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া শুরু করে জেলা প্রশাসন। এবারও আবহাওয়া অধিদপ্তরের সংকেত পাওয়ার পর পাহাড়ি বাসিন্দাদের সরিয়ে নেওয়া শুরু হয়।

পাহাড়ের পাদদেশে ৯০ ডিগ্রি বরাবর যেসব ঘর রয়েছে, ভারি বর্ষণের সময় সেগুলো অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয় বলে জানান চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মালেক। তিনি বলেন, ‘পাহাড়ে থাকা এসব ঘর যত দ্রুত সম্ভব অপসারণ করা জরুরি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা