× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৃক্ষরোপণে অবদান রাখায় এবারও ‘প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার’ পাচ্ছে রাসিক

রাজশাহী অফিস

প্রকাশ : ১৪ মে ২০২৩ ১৮:৫২ পিএম

আপডেট : ১৪ মে ২০২৩ ২০:৩৫ পিএম

 বিভিন্ন গাছে সজ্জিত রাজশাহী নগরীর সড়ক। প্রবা ফটো

বিভিন্ন গাছে সজ্জিত রাজশাহী নগরীর সড়ক। প্রবা ফটো

বৃক্ষরোপণে বিশেষ অবদান রাখায় আবারও ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার’ পাচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। পদকসংক্রান্ত জাতীয় কমিটির সভায় চূড়ান্ত মনোনয়ন পাওয়ার বিষয়টি ইতোমধ্যে রাজশাহী সিটি কর্পোরেশনকে মৌখিকভাবে জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে রাসিকের জনসংযোগ দপ্তর।

রবিবার (১৪ মে) এক বিবৃতিতে বলা হয় ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০২১’ এর জন্য রাজশাহী সিটি কর্পোরেশন চূড়ান্ত মনোনয়ন লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাজশাহী সিটির মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। 

বিবৃতিতে মেয়র বলেন, ‘বৃক্ষরোপণ, সবুজায়ন ও পরিবেশ উন্নয়নে সারা দেশে দৃষ্টান্ত স্থাপন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। পরিবেশ উন্নয়নে সাফল্যের ধারাবাহিকতায় তৃতীয়বারের মতো ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০২১’ এর জন্য চূড়ান্ত মনোনয়ন লাভ আমাদের জন্য আনন্দের ও গর্বের। এই স্বীকৃতি আমাদের পরিবেশ উন্নয়ন কাজকে আরো বেশি উৎসাহিত করবে। এই অর্জন ধরে রেখে রাজশাহীকে আরও সামনের দিকে এগিয়ে যাবে।

রাসিকের পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ-উল-ইসলাম বলেন, মেয়রের দিক-নির্দেশনায় গত সাড়ে ৪ বছরে দুই লক্ষাধিক স্থায়ী ও ১০ লক্ষাধিক হেজ জাতীয় বৃক্ষ রোপণ করা হয়েছে। ৩৫ কিলোমিটার সড়ক বিভাজকে বিভিন্ন প্রজাতির ফুলের চারা রোপণের মাধ্যমে ফুলে ফুলে সুশোভিত করা হয়েছে।

বৃক্ষরোপণে বিশেষ অবদান রাখায় এবার ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন, অধিদপ্তর, পরিদপ্তর, প্রতিষ্ঠান, সেক্টর করপোরেশন, এনজিও, ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা ক্যাটাগরিতে প্রথম পুরস্কারের জন্য চূড়ান্ত মনোনয়ন লাভ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। গত ৩০ এপ্রিল পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে পদক সংক্রান্ত জাতীয় কমিটির সভায় এটি চূড়ান্ত হয়। প্রথম পুরস্কারের জন্য এক লাখ টাকা ও সনদপত্র পাবে রাসিক।

রাজশাহী সিটি করপোরেশেন ২০০৯ ও ২০১২ সালে বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার লাভ করেছে। ২০১২ ও ২০২১ দুইবার সালে জাতীয় পরিবেশ পদক অর্জন করেছে রাসিক। এ ছাড়া পরিবেশবান্ধব শহর হিসেবে ‘এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি সিটি অফ দ্যা ইয়ার-২০২০’ সম্মাননা অর্জনের খ্যাতিও রয়েছে এই নগরীর। বিপুল পরিমাণ বৃক্ষরোপণসহ বহুমুখী উদ্যোগের কারণে ২০১৬ সালে বাতাসে ক্ষতিকারণ ধূলিকণা কমাতে বিশ্বের সেরা শহর নির্বাচিত হয় রাজশাহী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা