× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলারোয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে নারী নিহত

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ১৪ মে ২০২৩ ১৭:৩২ পিএম

আপডেট : ১৪ মে ২০২৩ ১৭:৪৩ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সাতক্ষীরার কলারোয়ায় মোটরসাইকেল থেকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে এক নারী নিহত হয়েছেন। রবিবার (১৪ মে) সকালে উপজেলার গোবিনাথপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

সাতক্ষীর কলারোয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নারীর নাম রশিদা বেগম। তার বয়স ৪৮ বছর। তিনি সাতক্ষীরা সদরের তালতলা গ্রামের হবিবুর রহমানের স্ত্রী।

হবিবুর রহমান জানান, তিন দিন আগে স্ত্রীকে নিয়ে তিনি যশোর বাগাচাড়ায় মেয়ের বাড়িতে বেড়াতে যান। আজ সকালে তিনি স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে নিজ বাড়ি সাতক্ষীরার উদ্দেশে রওনা হন। পথমধ্যে গোবিনাথপুর এলাকায় তিনি নিয়ন্ত্রণ হারান। মোটরসাইকেল উল্টে গিয়ে রাস্তার পড়ে গেলে যশোরগামী একটি বাস তার স্ত্রীকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসে। লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কলারোয়া থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা