× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

বগুড়া অফিস

প্রকাশ : ১৪ মে ২০২৩ ১৭:০১ পিএম

আপডেট : ১৪ মে ২০২৩ ১৭:২১ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বগুড়ার শিবগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ মে) রাতে মামলার পর উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের একটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

রবিবার (১৪ মে) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম। 

এজাহারের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, সোমবার (৮ মে) সকালে ৩য় শ্রেণির ওই শিশুকে নিজ বাড়িতে লুকোচুরি খেলার কথা বলে ডেকে নেয় অভিযুক্ত কিশোর। বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশুটিকে ধর্ষণ করে। ওই শিশু বাড়ি ফিরে পরিবারের লোকজনকে ঘটনার বিস্তারিত জানায়।

দেরিতে মামলার কারণ জানতে চাইলে শিশুটির বাবা বলেন, ‘আমি অভিযুক্ত ছেলের পরিবারের সঙ্গে বসে বিষয়টি মীমাংসা করতে চেয়েছিলাম। কিন্তু কয়েকদিন অপেক্ষা করেও তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাইনি। পরে শনিবার রাতে আমার স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেছে।’

ওসি মনজুরুল আলম জানান, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শনিবার রাতে মামলা করেছেন। অভিযুক্ত কিশোরকে রাতেই গ্রেপ্তার করা হয়। রবিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা