× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় স্মৃতিসৌধের সামনে ট্রাকচাপায় রিকশা চালকের মৃত্যু

ঢাকা ( সাভার) প্রতিবেদক

প্রকাশ : ১৪ মে ২০২৩ ১৪:৩৩ পিএম

আপডেট : ১৪ মে ২০২৩ ১৫:১৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সাভার জাতীয় স্মৃতিসৌধের সামনের মহাসড়কে ট্রাকচাপায় এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে আশুলিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে জাতীয় স্মৃতিসৌধের দুই নম্বর গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আলমগীর হোসেন। তিনি আশুলিয়ার জামগড়া এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে বাস করেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। 

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, সকালে জাতীয় স্মৃতিসৌধের সামনে একটি রিকশা মহাসড়ক পারপারের চেষ্টা করে। এ সময় আরিচাগামী দ্রুতগতির একটি ট্রাক রিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন আলমগীর হোসেন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, নিহতের মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে। তার পরিবার এলেই এ বিষয়ে আইনগত সিদ্ধান্ত নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা