× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধলেশ্বরীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি

মুন্সিগঞ্জ সংবাদদাতা

প্রকাশ : ০৪ জুলাই ২০২২ ১৭:০৮ পিএম

লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি

লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি

মুন্সিগঞ্জ সিমান্তবর্তী নারায়ণগঞ্জের আলিরটেক এলাকায় ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি মালবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। আজ সোমবার (৪ জুলাই) সকাল পৌনে ৭টার দিকে সদর উপজেলার মিরকাদিম সংলগ্ন নদীর অংশে এ দুর্ঘটনা ঘটে। মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে এ ঘটনায় ট্রলারটির কেউ নিখোঁজ আছে কিনা সে তথ্য প্রাথমিকভাবে জানা যায়ানি।

মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফর রহমান জানান, সকালে ধলেশ্বরী নদী হয়ে যাত্রীবাহী লঞ্চ জামাল-৯ ঢাকা অভিমুখে যাচ্ছিলো। এ সময় মালবাহী ট্রলারটি ঢাকা থেকে মুন্সিগঞ্জের দিকে আসছিলো। পথিমধ্যে মিরকাদিম সংলগ্ন নদীর অংশে লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। খবর পেয়ে উদ্ধার কাজ চালানো হচ্ছে। তবে ট্রলারের কেউ নিখোঁজ আছে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

দুর্ঘটনার পরপরই লঞ্চটি ঘটনাস্থল ত্যাগ করায় সেটিকে আটক কিংবা জব্দ করা যায়নি বলেও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা