× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১৩ মে ২০২৩ ২১:৫৮ পিএম

আপডেট : ১৩ মে ২০২৩ ২২:০৯ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

কিশোরগঞ্জের মিঠামইনের গোপদিঘী ইউনিয়নের শ্যামপুর গ্রামে অটোরিকশা চার্জ দিতে গিয়ে রাজীব নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ মে) রাতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়। 

রাজীব গোপদিঘী ইউনিয়নের শ্যামপুর গ্রামের আবদুল মন্নাছ মিয়ার ছেলে। 

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কলিন্দ্রনাথ গোলদার বলেন, রাজীব অটো গ্যারেজে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে শক খেয়ে গুরুতর আহত হন। পরে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ওসি বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা